দেশজুড়ে

সাদপাথর পর্যটন এলাকা বন্ধ ঘোষনা

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে সকাল থেকেই সাদাপাথর নৌঘাট থেকে পর্যটকবাহী কোনো নৌকা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েন এবং মূল স্পট না দেখেই তাদের ফিরে যেতে হয়।

সর্বশেষ গত শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেন। পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন