আইন-বিচার

একযোগে পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

জুলাই সনদ বাস্তবায়ন না করায় জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেনইউসুফ আলী, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন, শফিকুর রহমান, আবদুল করিম ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেনইমরুল কায়েছ রানা,মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

এ সিদ্ধান্তের কারণ হিসেবে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন

অন্য পদত্যাগকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামো নিয়ে সরকারের অবস্থানের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন