খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে দশটার সময় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান আলী এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধান শিক্ষক বলেন, 'বাংলাদেশ সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।
বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষীকা সেলিনা পারভীন, সুফিয়া কাণিজ, শিক্ষক শ্যামল কান্তি দাশ, বিষ্ণুপদ মণ্ডল, মোঃ রহমত আলী, পিন্টু কুমার দাশ, আব্দুর রকিব, মোঃ রাজীব সরদার, মোঃ শরিফুল ইসলাম, বিপ্লব কুমার, শিক্ষীকা সুমাইয়া নাসরিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আই/এ