শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৬ জুন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পি/ডি