রাজনীতি

দুর্নীতির অভিযোগে পদত্যাগের চ্যালেঞ্জ হাসনাতের

দুর্নীতির অভিযোগ ওঠায় সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি বা কোনও অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেবো।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনিঅধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল।

হাসনাত বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যেআমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।

তিনি বলেন,  আজকে এই সংসদে আমাদের উদ্দেশ করে বলা হয়েছে যে আমরা নাকি আগে রিকশায় চড়তাম আর এখন গাড়িতে চড়ি।সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা এলিগেশননা দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান এ এনসিপি নেতা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন