জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ৬-৩ ভোটের এমন রায় দিয়েছেন দেশটির বিচারপতিরা।
প্রধান বিচারপতি জন রবার্টস বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী 'অবৈধভাবে বা অস্থায়ীভাবে অবস্থানকারী' বাবা-মায়ের সন্তানরা জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিক।
উল্লেখ্য, নির্বাহী আদেশে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নির্বাহী আদেশ জারী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের যুক্তি ছিল, অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানরা সংবিধানের ১৪তম সংশোধনীতে উল্লেখিত 'যুক্তরাষ্ট্রের এখতিয়ারের অধীন' পড়ে না।
দেশটির সুপ্রিম কোর্ট সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে। সিদ্ধান্ত দিয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী।
পি/ডি