আমদানি-রপ্তানি

বিদায়ী অর্থবছরে রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে মোট ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি ছিল ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ফলে বছর শেষে রফতানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে। তবে চলতি বছরের জুন মাসে অর্থাৎ সদ্য বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে পোশাক রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়,  ২০২৬ সালের জুন মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জুনে ছিল ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

জুন মাসে নিটওয়্যার খাতের রপ্তানি ১৯ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক খাতের রফতানি ২৪ দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন