ইরানে অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে ৫ হাজার স্কুল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে আসা শোকাহত মানুষের থাকার ব্যবস্থা করতে রাজধানী তেহরানসহ সারা দেশে পাঁচ হাজারের বেশি স্কুল খুলে দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে পাঁচ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ প্রস্তুত রাখা হয়েছে, যাতে আগতদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা যায়।
ইরানি কর্তৃপক্ষের প্রত্যাশা, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। এ উপলক্ষে তেহরানে দুই কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এসি//