আন্তর্জাতিক

তেহরানে আজ খামেনির জানাজা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজ আজ রোববার (৫ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে। গেল শনিবার থেকে সেখানেই খামেনির মরদেহ সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান চলছে।

জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হয়েছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র নগরী কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা পালনের জন্য ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। সবশেষে মরদেহ ইরানে ফিরিয়ে এনে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন