ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী তিন দিন ঢাকাসহ ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশপাশি ভারী বৃষ্টিতে চট্রগ্রাম বিভাগে ভূমিধসের সতর্কতা জারি করেছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে এ সতর্ক্কতা জারি করা হয়।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ দুপুর ১টা থেকে আগামী তিন দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথায় কোথায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী ( ৮৮ মি.মি. এর বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আই/এ