আওয়ামী লীগের মত ভারতীয় মাদককেও পুশব্যাক করা হবে : এমপি আতিক মুজাহিদ
কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মুজাহিদ বলেছেন, আওয়ামী লীগকে যেভাবে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, ঠিক একই ভাবে ইন্ডিয়ার প্রডাক্ট মাদককেও পুশব্যাক করে দিতে হবে। এই ইন্ডিয়ার মাদক সীমান্ত দিয়ে প্রবেশ করে আমাদের সন্তানদের নষ্ট ও ধ্বংস করে দিচ্ছে। আবারও বলছি ইন্ডিয়া থেকে আসা মাদককে সীমান্তেই প্রতিহত করে ফেরত পাঠাতে হবে।
রোববার (৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিক মুজাহিদ বলেন, "এই মাদক আমাদের অঞ্চলের নয়, এই মাদক ইন্ডিয়া আমাদের দেশে পাঠায়। ইন্ডিয়া আমার অঞ্চলে মাদক পাঠিয়ে ষড়যন্ত্র করছে।

নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটিকে মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং পাশের থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় মাদক বিরোধী মানববন্ধন কোন দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদেরকে দল থেকে বহিষ্কারেরও দাবি জানান তিনি। এই সাথে প্রশাসনের কোন কর্মকর্তা জড়িত থাকলে তালিকা তৈরির নিদর্শনা দেন এনসিপির সাংসদ আতিক মুজাহিদ।
এর আগে বালারহাট বাজার থেকে একটি গণমিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সীমান্তঘেষা বালারহাট-ফুলবাড়ী সড়কে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
আই/এ