জাতীয়

শিশুরাই আগামীর বাংলাদেশ : ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও উপস্থাপনা উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। তাদের প্রতিভা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের শুধু লেখাপড়াই নয়, বরং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ভিত্তিও গড়ে তোলা হচ্ছে। এসব শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, এখানকার শিশুরা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।

পরিদর্শনের সময় তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে খোঁজখবর নেন।

   

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন