গ্রামীণ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্থানীয় সরকারমন্ত্রী
গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পল্লী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার কৃষিখাত ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে। কৃষি সহযোগিতা, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিরডাপের প্রশংসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটির অবদান উল্লেখযোগ্য।
পি/ডি