জাতীয়

সরকারি অফিসগুলোতে শূন্য পদের সংখ্যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন,  দেশের সরকারি অফিসগুলোতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছেএসব শূন্য পদে নিয়োগ দিতে সরকার ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণে সরকারের কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তথ্য, চলমান নিয়োগ কার্যক্রম এবং নতুন নিয়োগের অধিযাচন পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন