রাজধানী

পরিমাপে কম দেয়ায় রমনা পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা

ডিজেল পরিমাপে কারচুপি করার অপরাধে রাজধানীর রমনা ফিলিং স্টেশন দুই লক্ষ  টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া মাপে কম দেয়ায় পেট্রোল পাম্পের ২ টি ইউনিট সিলগালা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই)   বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর  পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেয়া হয়।  

এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়,  রমনা ফিলিং স্টেশন ৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই শেষে ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়।

গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮অনুযায়ী সর্বমোট  দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহিদুল আলম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন