জাতীয়

বন্যার্তদের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

চলমান দুর্যোগ ও বন্যায় প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ইতোমধ্যে বন্যাদুর্গতদের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ড. মাহদী আমিন।

তিনি বলেন, ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন