জাতীয়

দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

সোমবার (১৩ জুলাই)  বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বৃষ্টিপাতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের তুলনায় এখন অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না।  প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। দেশকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের সঠিক যত্ন নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। 

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন