দেশজুড়ে

তিন ঘণ্টার ভারী বৃষ্টি, নৌকায় চড়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা

কুমিল্লায় টানা ৩ ঘণ্টার ভারী বৃষ্টিতে ডুবে যায় নগরীর বিভিন্ন সড়কএতে চরম ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে নৌকায় করে পরীক্ষার কেন্দ্রে যেতে দেখা গেছে অনেককে।

সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে  এ দৃশ্য দেখা যায়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বৃষ্টির কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করেন।

জানা গেছে,  ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এসময়ে পরীক্ষার্থীদের ভোগান্তি দেখে,  কেন্দ্রে পৌঁছে দিতে সিটি করপোরেশনের উদ্যোগে নৌকার ব্যবস্থা করেন তিনি

অভিভাবকরা সাংবাদিকদের বলেন, সন্তানদের নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। প্রবেশপত্র বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পানিতে পড়ে গেলে বড় ধরনের সমস্যায় পড়তে হতো। এমন পরিস্থিতিতে সরকারের উচিত ছিল পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়া।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, ভারী বৃষ্টিতে কেন্দ্রের সামনের সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো পরীক্ষা কক্ষের ভেতরে পানি প্রবেশ করেনি। যেসব পরীক্ষার্থী বিলম্বে কেন্দ্রে পৌঁছেছে, তাদের বিষয়ে সহানুভূতিশীল হতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করছে বলে জানিয়েছেন, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন