জাতীয়

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, বিএনপির মহাসচিব আজ দুপুরে রাজধানীর স্বামীবাগে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেনসেখানে রথযাত্রা উদ্বোধনী বক্তব্য শেষের দিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রামে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন