বিনোদন

তৃতীয় বিয়েতে কেন ছিলেন না আমির খানের দুই প্রাক্তন স্ত্রী?

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বিশেষ বিবাহ আইনে সম্পন্ন হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্য, তিন সন্তান ও জামাতা। তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। আর তা নিয়েই শুরু হয় নানা জল্পনা।

বিচ্ছেদের পরও রিনা ও কিরণের সঙ্গে আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুবার সামনে এসেছে। চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে দুই প্রাক্তন স্ত্রী ও বর্তমান সঙ্গী গৌরীকে নিয়ে একসঙ্গে উদ্‌যাপন করেছিলেন তিনি। এছাড়া ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে কিরণ ও গৌরীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় আমিরকে।

তাই বিয়ের মূল অনুষ্ঠানে রিনা ও কিরণের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে মুখ খুলেছেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধু ও ‘লগান’-এর সহ-অভিনেতা আমিন হাজি।

 আমিন জানান, বিয়ের দিন কিরণ রাও ব্রিটেনে ছিলেন। তবে তাদের ছেলে আজাদ সেখান থেকে মুম্বাইয়ে এসে বাবার বিয়েতে অংশ নেন।

অন্যদিকে, রিনা দত্ত কেন অনুষ্ঠানে ছিলেন না এ প্রসঙ্গে আমিন বলেন, সব অনুপস্থিতির পেছনে বিরোধ থাকে না। অনেক সময় একজন আরেকজনকে ব্যক্তিগত পরিসর বা ‘স্পেস’ দেওয়াটাই সম্মান ও ভালোবাসার প্রকাশ। এমন গুরুত্বপূর্ণ দিনে কেউ কাউকে অস্বস্তিতে ফেলতে চাননি বলেই তাঁর ধারণা।

তিনি আরও বলেন, আমির, রিনা ও কিরণ এখনও একসঙ্গে ‘পানি ফাউন্ডেশন’-এর কাজ করছেন। এমনকি রিনার বাবা মারা যাওয়ার সময়ও আমির প্রাক্তন স্ত্রীর পাশে ছিলেন। তাই তাঁদের অনুপস্থিতিকে সম্পর্কের তিক্ততা হিসেবে দেখার কোনো কারণ নেই।

   

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন