রাজনীতি

দেশের স্বার্থপরিপন্থি জেনেও অনির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল : নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,  দেশের স্বার্থপরিপন্থি জেনেও একটি অনির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল, যা ওই নিয়ন্ত্রণকারীদের সম্মতিতেই হয়েছিল। অথচ এখন সেই চুক্তির দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবসউপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন,  জুলাই ছিল দল-মত-নির্বিশেষে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। তবে আন্দোলনের শেষ পাঁচ-সাত দিনে ছাত্রনেতাদের কেউ কেউ বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এমনকি কোনো কোনো বিদেশি দূতাবাস-সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায়ও তারা অবস্থান করেছিলেন।

তিনি বলেন, তখন থেকেই আন্দোলনের পরিচিত মুখগুলোকে নিয়ন্ত্রণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করা হয়। আর এ কারণেই পরবর্তীকালে নির্বাচন প্রশ্নে সংকট তৈরি হলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছিল।

তিনি আরও বলেন, এনসিপির নেতারা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা। তবে তারা রাজনীতি শেখার ও বোঝার আগেই জামায়াতের পকেটে ঢুকে পড়েছে। এতে তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি এইচএসসির ছাত্র আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, আমরা জানি। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ফ্যাব্রিকেটেড করে উপস্থাপন করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন