ইরানের দারখোভিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নির্মানাধীন দারখোভিন পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়েছিল। হামলার পর এটিকে ‘সন্ত্রাসী’ হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরানের পারমাণবিক সংস্থা।
রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে যুক্তরাষ্ট্রের এ হামলা চালায় বলে ইরানের পরমাণু সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এক বিবৃতিতে দেশটির পরমাণু সংস্থাটি বলেছে, “যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ও অপরাধী শাসনব্যবস্থা—যার স্বভাবই হলো জবরদস্তি ও আইন অমান্য করা—আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক আগ্রাসী ও বর্বরোচিত কর্মকাণ্ড চালিয়েছে।”
তারা এই পারমাণবিক স্থাপনাটিকে “ইরানি জাতির মর্যাদা ও বৈজ্ঞানিক স্বনির্ভরতার অন্যতম প্রতীক” হিসেবে অভিহিত করেছে।
আই/এ