আগামী দুই দিন ৭ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার শঙ্কা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকেই ঢাকাসহ ৭ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের সই করা একা বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জারি করা হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) অতি ভারী (৮৮ মি.মি.-র বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আই/এ