রাজনীতি

সংশোধন নয় সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রা কথা বলেছিলাম : আখতার

জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,  আমরা সংশোধনের মধ্যে দিয়ে নয় সংবিধান সংস্কারের মধ্যে দিয়ে আমরা এক নতুন সংবিধানের পদযাত্রা কথা বলেছিলাম। ভাইয়েরা আমার আমাদের সেই পদযাত্রায় একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা এনসিপির আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশ অর্ন্তবর্তী সরকার করার কোন বিধান ছিল না সংবিধানে, কোন সংবিধানের বলে আপনি সেটাকে ব্যাখায় নিয়ে আসবেন। বরং এক কথাই সত্য বাংলাদেশে ৫ আগস্টের পরে বিদ্যমান সংবিধানের খুবই অল্প জায়গা কার্যকর ছিল। একটা পর্যায় আমরা ইন্সটিটিউশনাল ক্রাইসিস পরিস্থিতিতে আমরা ছিলাম। যেখানে সংবিধানের সেই অংশগুলো গণঅভ্যুত্থানের ফলাফলের সাথে অসংগতিপূর্ণ সেই অংশগুলো অকার্যকর। আর গণঅভ্যুত্থানের ফলাফলের সাথে সংগতিপূর্ণ শুধু ততটুকুই কার্যকর ছিল। আমরা এই সংবিধানের ঘের থেকে বেড়িয়ে গিয়ে নতুন একটা ভিত্তিতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলাম।

তিনি  বলেন, এতগুলো মানুষ যখন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সেই গণভোটটাকে খারিজ করে দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ তা ভুলে যাবেনা। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে বাংলাদেশের অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেনএত কষ্ট করে আবু সাইদ রক্ত দিয়েছে। আমরা মনে করেছিলাম গত ৫ মাসে সব ঠিক হয়ে যাবে। যে মানুষগুলো ১৭ বছর এত নিপীড়িত ছিল এ মানুষগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশটা আমরা ঠিক করব। সেই জায়গায় আমাদেরকে একটা কাজ করতে হবে।

তিনি বলেন, সরকার দিচ্ছে প্রবাসী কার্ড, কৃষক কার্ড, আরো অন্যান্য অসংখ্য কার্ড চালু করেছে এবং সেই কার্ডগুলো যে ব্যাক্তিদের বিতরণ করেছে তার ভিত্তি হলো একটা। ছাত্রদল করতে হবে, যুবদল করতে হবে, বিএনপি করতে হবে। যে গরীব মানুষ সারাদিনে ১০০ টাকা ইনকাম করে ২০০ টাকা ইনকাম করে আমার পকেটের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যে মানুষটা গত একবছরে চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে। যে মানুষটা কবরে চলে গিয়েছে পৃথিবীতে তার অস্তিত্ব বিদ্যমান নাই। সেই মানুষটার নামেও তারা কৃষিকার্ড বিতরণ করছে।

সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকে এখানে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা লাইভ দেখছিলাম। আমরা সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন করতে চাই যেই আদেশের বলে একই সাথে গণভোট হলো, নির্বাচন হলো। সেই আদেশের বলে নির্বাচন বৈধ হয় আর গণভোট অবৈধ হয়। এক মায়ের পেট থেকে দুই জমজ সন্তান এসেছে। এক জমজ সন্তান বৈধ আরেকটা অবৈধ এটা তো হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি সালাহউদ্দিন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। বিএনপির সরকার অবৈধ সরকার।

সারজিস আলম আরো বলেন, কথা ভেবে চিন্তে বলেন ৫০ পার্সেন্ট মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ৭০ পার্সেন্ট মানুষ ভোট দিয়ে এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। গণভোট সাংবিধানিক নাকি অসাংবিধানিক এই সংবিধানের খেলা দেখাইতে আসবেন না। ১৭ বছর এই খেলা দেখাইতে গিয়ে একজনও সাহস করে দেশে ঢুকতে পারে নাই। এই সংবিধানের কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের ২৪ শের অভ্যূত্থানকে তাহলে আপন  সালাহউদ্দিন কোন সংবিধান দিয়ে ব্যাখ্যা করবেন।

বোদা উপজেলা এনসিপির সদস্য সচিব শিশির আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন