বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার ১৩ বছর বয়সী মেয়ে মিম আক্তার।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, সকালে লোহার একটি মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন হাসিনা বেগম। তবে আগে থেকেই মইটিতে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেন।
ওসি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পি/ডি