পাবনায় কোরআন পোড়ানোর অভিযোগে আটক ১
পাবনার ঈশ্বরদীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষোভ থেকে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, জুয়েল রানা মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা পবিত্র কোরআন শরীফে আগুন দেন । বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়ে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি মো. আশাদুর রহমান জানান, কোরআন পুড়ানোর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে| সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ