আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা অব্যাহত আছে : ইরান

ফাইল ছবি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন।

রোববার (২৬ জুলাই) অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘেই এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত থাকলেও বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

বাঘেইর দাবি করেন, আলোচনা এগোতে প্রয়োজনীয় শর্ত ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

তিনি ইরানে সাম্প্রতিক মার্কিন হামলাকে অবৈধ যুদ্ধ হিসেবে আখ্যা দিয়ে বলেন  এর মধ্যেই দুই দেশের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগ নিয়ে আলোচনা চলছে।

 

এআর//

এ সম্পর্কিত আরও পড়ুন