দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। আগুন লাগার সময় দোকানের ভেতরে তারা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এমএ//