আন্তর্জাতিক

মালয়েশিয়ার কাছে জরুরি এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

মালয়েশিয়ার বৃহৎ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসের কাছে জরুরি এলএনজি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে গ্যাস সরবরাহে সমস্যা হওয়ায় জরুরি এই সহায়তা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এই অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান,  সরবরাহ সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাই বাংলাদেশের দেশের জরুরি চাহিদা পূরণে সহায়তা করতে এলএনজি সরবরাহের জন্য পেট্রোনাসের সঙ্গে সহযোগিতাসহ মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন।

তিনি বলেন, ‘‘এছাড়া ফোনালাপে আজিয়াটার সঙ্গে জড়িত বিনিয়োগের অগ্রগতি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এমএমসি বন্দরের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতাসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।’’

আনোয়ার ইব্রাহীম আরও বলেন,  ‘‘পারস্পরিক শ্রদ্ধাবোধ, বাস্তবসম্মত সহযোগিতা এবং উভয় দেশের জনগণের সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব জোরদারে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’’

আই/এ    

এ সম্পর্কিত আরও পড়ুন