জাতীয়

পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আট ক্যাটাগরির পদের আগামী ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিপিএসসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এসব পদের পরীক্ষা আগামী ৩১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। 

বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন