দেশজুড়ে

ফেন্সিডিলসহ বাবা মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে ৭৪০ বোতল ফেন্সিডিল সহ বাবা মেয়েকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন-পৌর শহরের কাচারিমোড় এলাকার আব্দুল গনি সরকারের ছেলে শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে বাগিচাপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী নাজমুন নাহার খানম (২৩)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় আব্দুল জলিলের গোয়াল ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 তিনি জানান , নিয়মিত চোরা চালান উদ্ধার ও মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাগিচাপাড়া আব্দুল জলিল ড্রাইভারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার গোয়াল ঘর থেকে চারটি বস্তায় ৭৪০পিস ফেন্সিডিল পাওয়া যায়। পরে এসব ফেন্সিডিল জব্দ করে আব্দুল জলিলের শ্বশুর শফিকুল ইসলাম ও স্ত্রী নাজমুন নাহার খানম কে আটক করে পুলিশ। আব্দুল জলিল এসময় বাড়িতে উপস্থিত ছিলেন না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, পৌর শহরের বাগিচাপাড়া থেকে ৭৪০পিস ফেন্সিডিল সহ বাবা মেয়েকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।      

এ সম্পর্কিত আরও পড়ুন