বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক অগ্রগতি ঘটেছে : সার্জিও গর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি।
সার্জিও গর বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাঁদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন সার্জিও গর।
এর আগে তিনদিনের সফরে দুপুরে ঢাকায় আসেন ট্রাম্পের এই বিশেষ দূত।
আই/এ