রাজনীতি

ঢাকা মেডিকেলের নতুন দায়িত্বে মির্জা আব্বাস

দেশের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা ঢেলে সাজাতে এবার নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নতুন এই দায়ীত্বে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের তদারকি এবং প্রশাসনিক সমন্বয়সংক্রান্ত দায়িত্বে নেতৃত্ব দেবেন

দেশের অন্যতম বৃহত্তম এই সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব এই কমিটির হাল ধরায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ফেরানো এবং রোগী সেবার সার্বিক মান আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন