দেশজুড়ে

ব্রিটিশ আমেরিকান টোবাকো'র গোডাউনে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকালে আশুলিয়ার নলাম এলাকায় ওই সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে নলামের ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে বলে জানান তিনি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন