দেশজুড়ে

জামালপুর কমিউটারের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ঢোকার মুখে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনে থাকা চারটি বগি লাইন থেকে ছিটকে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। এ জন্য দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন