সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রোববার (৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। এরপর সিআইডির একটি টিম এসে তাকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে। তারা তদন্ত করছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।
আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে জানা গেছে।
আই/এ