দেশজুড়ে

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ফাহিমা খাতুন (১০), লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। ফাহিমা একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে। আর লামিয়া ও সুলতানা নিছার আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গভীর পুকুরে গোসল করতে নামে শিশু তিনটি। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় সেখানে সাধারণত কেউ গোসল করতে যেত না। পানিতে নামার পর একপর্যায়ে তিন শিশুই তলিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি নিহত ফাহিমার পরিবারের মালিকানাধীন এবং দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে সাধারণত কেউ গোসল করত না।

ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন