শিল্প-সাহিত্য

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনতার কবি ও কবিতার বরপুত্র হিসেবে খ্যাত আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। নিজের ভেতর ধারণ করেছেন আধুনিক বাংলা কবিতায় নাগরিক জীবন ও সমকালীন রাজনৈতিক বাস্তবতাকে।

২০০৬ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার এই প্রয়াণদিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি না থাকলেও পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া দেশ-বিদেশের ভক্তরা ওয়েবিনারের মাধ্যমে তাকে স্মরণ করবেন বলে জানা যায়।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করা এই কবির পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাসের পর ঢাকা কলেজে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করেন। ছাত্রাবস্থা থেকেই কবিতার প্রতি তার প্রবল অনুরাগ ছিলা

সাহিত্যের বিভিন্ন শাখার পাশাপাশি সাংবাদিকতাতেও তার অবদান স্মরণীয়। ১৯৫৭ সালে 'দৈনিক মর্নিং নিউজ'-এ সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ফেব্রুয়ারিতে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক পদে আসীন হন এবং ১৯৮৭ সালে পদত্যাগে বাধ্য হওয়ার পর মাসিক সাহিত্য পত্রিকা 'অধুনা'-র সম্পাদনার দায়িত্ব পালন করেন।

কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, ছড়া, গল্প ও অনুবাদ সাহিত্য সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, ‘রৌদ্র করোটিতে, ‘নিজ বাসভূমে এবং বন্দী শিবির থেকে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদকসহ নানা সম্মাননা লাভ করেছেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন