জাতীয়

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত ই-রিকশাকে সিটি করপোরেশনের রেজিষ্ট্রেশনের আওতায় এবং এ বিষয়ে বিভিন্ন বিধিমালা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। 

মীর শাহে আলম বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। সেই আট জোনে আট রঙয়ের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবো না। গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা প্রণয়ন হলে এটার কাজ শুরু হবে। ১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

তিনি আরও বলেন, রিকশার ব্যাটারি শুধু সৌরবিদ্যুতেই মাধ্যমেই চার্জ করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ দিলে রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন নবায়নও করা হবে না। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ই-রিকশার ব্যাটারি চার্জ করলে জরিমানার বিধানও করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসে সৌর বিদ্যুত ব্যবহারের নির্দেশনা রয়ছে। সে অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি, পৌরসভাসহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এর মাধ্যমে বিদ্যুত সাশ্রয় হবে। দুটি কমিটি করা হয়েছে, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুত সাশ্রয় ও জাতীয় গ্রিডে বিদ্যুত দেওয়া যাবে এর মাধ্যমে। 

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন