দেশজুড়ে

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক সাদ্দাম হোসেন (৩০) নিহত হওয়ার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পিকআপ চালকরানিহত সাদ্দাম নাটোরের সিংড়া উপজেলার ছাদেক আলীর ছেলে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) ভোরের এ ঘটনায় পাবনা-হাটিকুমরুল আঞ্চলিক মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল

স্থানীয়রা জানান, ভোরে হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী বাজার এলাকায়  রড বহনকারী একটি ট্রাক ও দুধ পরিবহনের পিকআপের সংঘর্ষ হলে পিকআপের চালক সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সাদ্দামের সহকর্মীরা ভোর সাড়ে ৪টার দিকে সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে মহাসড়কের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যানবাহনের চলাচল থমকে যায়। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ শেষ হয়।

অবরোধকারীদের অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। সময়মতো উদ্ধার কার্যক্রম চালানো গেলে সাদ্দামকে বাঁচানো সম্ভব হতে পারত বলে দাবি করেন তারা।

 এসআই কিশোর কুমার পাল বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সলঙ্গা থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন