দেশজুড়ে

২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই মাহদী

আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান মুক্তি

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক

ছাড়া পেয়ে মাহদী হাসান অভিযোগ করেন, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে পুলিশ আটক করলে তিনি প্রতিবাদ জানান। পরে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যায়।  

এদিকে মাহদীকে আটকের পর গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত সদর থানার সামনে তার পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অপেক্ষা করেন।

ওসি জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন