দেশজুড়ে

খাবারে আস্ত খাসি না দেয়ায় তর্ক করলেন বর, বের করে দিলেন কনের বাবা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় কনেপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছেন জাপানপ্রবাসী বর। এ ঘটনায় মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বর পক্ষকে বের কর কনের বাবা। তবে বরপক্ষের দাবি কাবিনের টাকা বেশি দাবি করার বিরোধিতা করায় কনে পক্ষ বিয়ে দিতে রাজী হয়নি।

সোমবার (১৭ আগস্ট) আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও আজ ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য আশিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কনের বাবা সফিকুল ইসলাম বলেন, খাবারে আস্ত খাসি না থাকায় আপত্তি জানায় বর। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হয়। খাসির কথা আগে বরপক্ষ থেকে আগে বলা হয়নি বলে বরকে তিনি জানিয়েছিলেনবিয়ের পরের অনুষ্ঠানে আস্ত খাসি খাওয়ানোর কথাও বলেছিলেন তিনিবরের ভাই বিষয়টি নিয়ে বর জুনায়েদকে শান্ত করানোর চেষ্টা করে। বর একপর্যায়ে তার ভাইকে বিয়ে করতে বলে। এতে তিনি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে অভিযুক্ত জোনায়েদ মিয়া বলেন, ‘খাওয়াদাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি, আমার পরিবার তা দিতে অস্বীকার করলে কথা-কাটাকাটি শুরু হয়। তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়।

ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ছেলেটা খাবার নিয়ে খারাপ আচরণসহ বেয়াদবি করেছে। এতে মেয়ের বাবা ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেন না বলে সিদ্ধান্ত নেন। পরে সব জিনিসপত্রসহ বরপক্ষকে চলে যেতে বলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন