চাপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টাকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ পুশইন চেষ্টা চালায়। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিশয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর রামদাসপুর বিওপির একটি দ্রুতগামী টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। টহল দল উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করতে সক্ষম হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা প্রদান করে।
বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক নিকটবর্তী কাঁটা তারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
আই/এ