যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না আজ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মেঘনাঘাট সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
আবার কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশিও হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
আর/আই