জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে যান তারেক রহমান। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও মুনাজাতে অংশ নেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠিত হয়। ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে দলের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট পর্যায়েও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন