আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রেঅভিবাসী ভিসার উপর আরোপ করা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে দেশটি। দেশটির এক ফেডারেল আদালতের রায়ের পর গেল ২১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা আর কার্যকর নেই।

গেল শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছিল। মূলত এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়ার সুযোগ তৈরি হয়।

সে সময় মার্কিন প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীরা দেশটিতে পৌঁছে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই প্রয়োজন

তবে মার্কিন প্রশাসনের এই নীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কবর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে করা এক মামলায় নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতের বিচারক জেনেট ভার্গাস মামলাটির রায় প্রদান করেন

আদালত জানায়, কেবলমাত্র কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের পরিপন্থী। এটি পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত ক্ষমতার সীমাকে অতিক্রম করেছে বলে আদালত মত দেয়। এই রায়ের ফলে দীর্ঘ অনিশ্চিয়তা কাটিয়ে বাংলাদেশিসহ সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ আবার উন্মুক্ত হলো

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া দেশগুলি  হলো-

বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার (আইভরি কোস্ট), কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন

 

আর/আই

 

এ সম্পর্কিত আরও পড়ুন