দেশজুড়ে

বিদ্যুৎ মন্ত্রীর সুস্থতা কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী  ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত দোয়া মাহফিল সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান।

এ সময়  বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমুখ। এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম।

দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে মাননীয় মন্ত্রী ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন