দেশজুড়ে

বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিকেলের সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের বাসটি কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন