আইন-বিচার

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

প্রতারণার মামলায় জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় সাজা পরোয়ানা জারির পর গেল ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গেল ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত মামলাটিতে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিদিশা প্রয়াত এইচ এম এরশাদ, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতির দ্বিতীয় স্ত্রী ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন