আন্তর্জাতিক

মালয়েশিয়া প্রবাসীদের আবাসন ঠিকানা ফোমেমা সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আগামী ৭ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় প্রত্যেক বিদেশি কর্মীর যাচাইকৃত আবাসিক ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

ফোমেমার ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদেশি কর্মীর বর্তমান আবাসন ঠিকানা সঠিক ও হালনাগাদ রয়েছে কি না, তা নিয়োগকর্তা ও প্যানেল এজেন্সিকে নিশ্চিত করতে হবে।

কোনো কর্মী আবাসন পরিবর্তন করলে তার নতুন ঠিকানাও ফোমেমা সিস্টেমে হালনাগাদ করতে হবে। ঠিকানা যাচাই বা হালনাগাদ না করা হলে সংশ্লিষ্ট কর্মীর স্বাস্থ্য পরীক্ষা নিবন্ধন করা যাবে না।

প্রসঙ্গত, ফোমেমা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ করা একটি প্রতিষ্ঠান। দেশটিতে বিদেশি কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার দায়িত্বও প্রতিষ্ঠানটির।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন